বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ ॥ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন ॥ মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বাড়িতে অনশনের পর মামলা দায়ের করেছেন ভিকটিম। চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
তরুণীর অভিযোগে জানা গেছে, জারুলিয়া গ্রামের ইয়াছিন আরাফাত ইমন নামে এক যুবক তাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের ফাঁদে ফেলে। দীর্ঘদিন চলে তাদের প্রেম। প্রেম চলাকালীন তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে ইমন। এক পর্যায়ে তরুণী বিয়ে করার জন্য চাপ দিলে ইমন টালবাহানা শুরু করে। শেষ পর্যন্ত গত রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ইমনের বাড়িতে অনশন শুরু করেন তরুণী। অবশেষে চুনারুঘাট থানায় তিনি ইমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাদের প্রেমের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার মুরুব্বিয়ানও জানতেন বলে তরুণী জানান। বর্তমানে ইমন ঢাকায় অবস্থান করছেন বলে জানান তিনি।
তরুণী আরও জানান, ইমন বিয়েতে রাজি থাকলেও ইমনের পিতা নাকি অনীহা প্রকাশ করছেন এ কারণেই তিনি অনশনে বসতে বাধ্য হয়েছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুল ইসলাম বলেন, ‘তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com