মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ ও চুনারুঘাটের ৩টি মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড দিলেন আদালত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলার দায়ের করা তিনটি পৃথক মাদক মামলায় ৪ আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এ রায় ঘোষণা করেন। জি.আর ৫০৮/২১ (চুনারুঘাট)-চুনারুঘাট উপজেলার কামাইছড়া চা-বাগান এলাকার মনোহরী গঞ্জুর পুত্র রাহুল গঞ্জু (রথিস গঞ্জু প্রকাশ কালা) ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(খ) ধারায় দোষী সাব্যস্ত হয়। আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জি.আর ১০৭/২৩ (নবীগঞ্জ)-নবীগঞ্জ উপজেলায় দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, চুনারুঘাট উপজেলার পানারগাঁও গ্রামের মৃত আব্দুল সাত্তারের পুত্র মোঃ আব্দুল শহীদ ও বাহুবল উপজেলার নোয়াবাদ গ্রামের ম”ত ছাবু মিয়ার পুত্র লেবু মিয়া। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত উভয় আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জি.আর ৫০০/২১ (চুনারুঘাট)-চুনারুঘাট উপজেলার রাকী আশ্রয়ণ কেন্দ্র এলাকার হিরা মিয়ার পুত্র মোঃ সুজন মিয়াকে একই আইনে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের স্টেনোগ্রাফার পার্থ সারথি ভট্টাচার্য্য জানান, বিজ্ঞ আদালত ৩ মাদকের মামলায় ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। আদালতের আদেশমতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com