শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় বিড়ি জব্দ ॥ এক নারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

এটিএম সালাম/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার পিস নিষিদ্ধ ঘোষিত ভারতীয় বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক নারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামের দিলীপ দাসের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দিলীপ দাসের বাড়ি থেকে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করা হয়। এসময় বিড়ির কার্টুন সরিয়ে ফেলার চেষ্টাকালে রেবা রানী দাস (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি দিলীপ দাসের স্ত্রী বলে জানা গেছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বিড়ি চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে।
প্রশাসন জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি চোরাচালান বৃদ্ধি পাওয়ায় কঠোর নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com