স্টাফ রিপোর্টার ॥ ধানের শীষের পক্ষে দোয়া, আর্শিবাদ ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
তিনি গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীকে নিয়ে এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে জি কে গউছ বলেন- ধানের উন্নয়নের প্রতীক, ধানের আস্থা ও বিশ্বাসের প্রতীক, ধানের শীষ ইসলামী মূল্যবোধের প্রতীক, ধানের শীষ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপাতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী প্রমুখ।