বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী হবিগঞ্জে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ॥ জনদুর্ভোগ ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের বিবৃতি হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

পুরাতন খোয়াই নদী যারা অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে উচ্ছেদের আওতায় নিয়ে আসা হবে-পৌর প্রশাসক

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ‘পুরাতন খোয়াই নদীর অবৈধ দখলকারদের তালিকা তৈরী করা হবে। যারা অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে উচ্ছেদের আওতায় নিয়ে এসে পুরাতন খোয়াই নদীর যে জৌলুস সেটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করবো।’
হবিগঞ্জ শহরের সবুজবাগ পুরাতন খোয়াই নদীর পাড়ে শনিবার সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। তিনি বলেন, ‘সরকারী সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীকে দখলমুক্ত করার চেষ্টা করবো।’ তিনি আরো বলেন,‘শহরকে পরিচ্ছন্ন রাখতে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা’র হবিগঞ্জ সভাপতি প্রফেসার ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, রাজনৈতিক ও সামাজিক সংগঠক সৈয়দ মুশফিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। বক্তারা হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পরিচালিত কর্মসূচীর প্রশংসা করেন। সাথে সাথে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পৌরসভার পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে তারা নাগরিকদেরকেও দায়িত্বশীল ও ইতিবাচক ভুমিকা রাখার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com