শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ॥ ভর্তি ফাইল ডাস্টবিনে ॥ বাড়ি ফিরলেন রোগী

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবার অব্যবস্থাপনা দিন দিন চরম আকার ধারণ করছে। অবহেলার কারণে রোগীরা বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে। এমনই এক ঘটনার জন্ম দেয় হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে। গত ১৯ অক্টোবর (রবিবার) এক নারী রোগীর ভর্তি ফাইল গায়েব হয়ে যায়, ফলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকেন। জানা যায়, হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন তার স্ত্রী মাহিশাকে পেটে ব্যথা নিয়ে গত ১৭ অক্টোবর রাত ১১টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসা প্রক্রিয়া চলাকালে হঠাৎ তার ভর্তি ফাইলটি হারিয়ে যায়। রোগীর স্বামী ও স্বজনরা ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করেও ফাইলটি খুঁজে পাননি। পরে বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত নার্স আলমগীরকে একটি ডুপ্লিকেট ফাইল তৈরি করার পরামর্শ দেন।
কিন্তু ৫ ঘণ্টা পর, এক স্থানীয় সাংবাদিকের সহযোগিতায় আলমগীর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের ডাক্তার রুমের পাশের ডাস্টবিন থেকে তার স্ত্রীর ভর্তি ফাইলটি উদ্ধার করেন।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আরএমও অনুপস্থিত থাকায় বিষয়টি তাদের জানানো সম্ভব হয়নি। অবশেষে চিকিৎসা না পেয়ে আলমগীর তার স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরিয়ে নেন।
এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটছে, অথচ কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে রাতে তত্বাবধায়ককে একাধিকবার কল দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com