বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচং উপজেলা প্রকৌশলীর প্রচেষ্টায় ৫টি রাস্তার সংস্কার কাজের অনুমোদন

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা প্রকৌশলীর প্রচেষ্টায় বিভিন্ন রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে, যা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে। ইতিমধ্যে বানিয়াচং উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল হোসেন’র প্রচেষ্টায় বানিয়াচং উপজেলার ৫টি রাস্তার সংস্কার কাজের অনুমোদন দেয়া হয়েছে। শীঘ্রই শুরু হবে এ রাস্তারগুলোর পুনঃ সংস্কারের কাজ। এই রাস্তাগুলো মেরামত করতে ব্যয় হবে প্রায় ৮ কোটি টাকার উপরে। অনুমোদিত রাস্তাগুলো হলো হবিগঞ্জ বানিয়াচং সড়ক ও জনপথ (খোয়াইর পাড়)-সুজাতপুর রোড, বড় বাজার হতে গুনিনগঞ্জ বাজার ভায়া গার্লস স্কুল রোড, হবিগঞ্জ নবীগঞ্জ সড়ক ও জনপথ রোড (ইমামবাড়ী) হতে বানিয়াচং-নবীগঞ্জ সড়ক ও জনপথ রোড ভায়া গুনই, বড়ইউড়ি কাতিয়ার বন সুইচ গেইট, বানিয়াচং উত্তর পশ্চিম ইউপি অফিস হতে ৫/৬ নং বাজার ভায়া বাবুর বাজার, কুতুবখানী এবং সুবিদপুর ইউপি অফিস হতে বালিখাল (নাগুরা) রোড (শহীদ মনমোহন রোড)। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের অংশ হিসেবে বেহাল রাস্তা জরুরিভাবে মেরামত ও সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অনেক দূরবর্তী গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল হোসেন’র সাথে আলাপকালে তিনি জানান, এইবার বানিয়াচং উপজেলায় ৩টি সংস্কার কাজের জন্য বলা হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে বানিয়াচং উপজেলার রাস্তাঘাটের বেহাল দৃশ্য তুলে ধরলে আরো ২টি কাজের বেশী বরাদ্দ প্রদান করা হয়। উপজেলায় ৫টি সংস্কার কাজের অনুমোদন পাওয়া গেছে। শীঘ্রই অনুমোদন পাওয়া রাস্তাগুলোর কাজ শুরু করা হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য মেরামতযোগ্য রাস্তাগুলোর কাজও করা হবে বলে তিনি অভিপ্রায় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com