মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নতুন ওসি আবু তাহেরের যোগদান

  • আপডেট টাইম সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান দায়িত্ব গ্রহণ করেছেন। সাহসী, সৎ ও দক্ষ এই পুলিশ কর্মকর্তা বিদায়ী ওসি শুভ রঞ্জন চাকমার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।ঃউল্লেখ্য, নবাগত ওসি আবু তাহের দেওয়ান গত ৫ অক্টোবর শেরপুর হাইওয়ে থানা থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন। তিনি শুধু একজন দ পুলিশ কর্মকর্তা নন, বরং একজন মানবিক মানুষ, মসজিদপ্রেমী দানবীর এবং দায়িত্বশীল নাগরিকের প্রতীক হিসেবে পরিচিত। আবু তাহের দেওয়ান ২০০১ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে কর্মদতা ও সততার স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে অফিসার ইনচার্জ (ওসি) পদে পদোন্নতি লাভ করেন।
তিনি কর্মজীবনে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ, গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ, নেত্রকোনা সদর মডেল থানা, কক্সবাজার রামু থানা এবং নরসিংদী মাধবদী থানার ওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
আইন-শৃংখলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমনসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি তিনি “এ” ক্যাটাগরিতে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) র‌্যাংক ব্যাজ পদক লাভ করেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওঢালা বাগদি বাড়িয়া দেওয়ান বাড়ির মরহুম আব্দুল মজিদ দেওয়ানের সুযোগ্য পুত্র।
পরবর্তীতে তিনি হাইওয়ে পুলিশ রিজিয়ন, সিলেট সদর দপ্তরে ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে শেরপুর হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনের পর সর্বশেষ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগ দেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি আবু তাহের দেওয়ান বলেন,“শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্বিক আইন-শৃংখলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com