শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে এইচএসসি ফলাফলে শেখ শামছুল হক কলেজ শ্রেষ্ট

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০২৫ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বানিয়াচং উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে দক্ষিণ বানিয়াচঙ্গের ১৩নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে অবস্থিত শেখ শামছুল হক কলেজ।
কলেজের অধ্যক্ষ (শেখ মাহবুবুন নেছা) জানান, “শিক্ষক ও শিক্ষার্থীদের নিবিড় পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা এই সাফল্যের মূল ভিত্তি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” অভিভাবক ও শিক্ষার্থীরা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের শেখ শামছুল হক কলেজ এখন উপজেলার গর্ব। তারা বলেন, পিছিয়ে পড়া আমাদের গ্রাম অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই কলেজটি প্রতিষ্ঠান করেন শিক্ষাঅনুরাগী শেখ শামছুল হক। এই কলেজে পড়ালেখার মান অত্যন্ত ভাল। নিয়মিত অধ্যয়ন, সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্মত শিক্ষার মাধ্যমে ইনশা আল্লাহ এই কলেজ একটি দেশসেরা কলেজে রূপান্তরিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com