মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ভারতের ত্রিপুরা রাজ্যে চোর সন্দেহে পিটিয়ে চুনারুঘাটের ৩ ব্যক্তি হত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ৩ জন বাংলাদেশি নাগরিক ২/৩ দিন আগে মৌলভী বাজার সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে সংগোপনে ভারতে প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করে। উক্ত স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪/৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত। বিজিবি আরো জানায়, তারা সম্ভাব্য গরু পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কা করে সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।
নিহত ব্যক্তিদের বাড়ি চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য বিজিবির প্রচেষ্টা চলছে।
বিজিবি এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com