বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই-জি কে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশ আমাদের সবার। এই দেশেই আমরা জন্ম গ্রহন করেছি, এই দেশেই আমরা বসবাস করব, দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যদি আমাদের এই দেশে থাকতে হয়, তবে সকলকে নিয়েই থাকতে হবে। শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামীলীগ পালিয়েছে, অতিউৎসাহী কতিপয় পুলিশ সদস্যরাও পালিয়েছে, এবার সুযোগ এসেছে আমার ভোট আমি দিব, লাইনে দাঁড়িয়ে যাকে খুশি তাকে দিব।
তিনি গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে “নারীদের ভাবনায় আগামীর বিএনপি” শীর্ষক বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে জি কে গউছ আরও বলেন- দীর্ঘ ১৭টি বছর গ্রামে গ্রামে গিয়েছি, ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি, যেখানেই আমরা গিয়েছি সেখানেই বাঁধা দেয়া হয়েছে। আমরা যেন জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে কথা বলতে না পারি। কি ছিলো তার উদ্দেশ্য? জনগণের কণ্ঠ চাপিয়ে রেখে, জনগণের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই দেশে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল। আওয়ামীলীগ জোর করে সেই অধিকার কেড়ে নিয়েছিল। আল্লাহ্ সবকিছু সহ্য করলেও সীমালঙ্গনকারীকে বরদাস্ত করেন না। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে। আমাদের মিছিল মিটিং করতে দেয়নি। মা-বোনদের কাছে যেতে দেয়নি। আমরা কেউ আওয়ামী লীগের এসব নির্যাতনের কোন প্রতিশোধ নেইনি। তাদের উপর ঝাপিয়ে পড়িনি। আমরা চেয়েছি দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে। দেশকে যারা ভালোবাসে তারা দেশের ক্ষতি করতে পারে না। সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ।
সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খান রাখি, নাদিরা খানম, আইরিন আক্তার, নাজমা আক্তার, শাহিনুর আক্তার, মিনারা খাতুন, আছমা আক্তার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com