বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ধর্ষণ মামলার আসামী ফয়েজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ধর্ষণ মামলার আসামী ফয়েজ মিয়া (৩০)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের ইছব আলীর পুত্র।
র‌্যাব সূত্রে জানা যায়, মাধবপুর থানার ঠাকুরবাড়ি এক্তিয়ারপুর গ্রামের ভিকটিম স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে পিত্রালয়ে বসবাস করছে। গত ২৬ সেপ্টেম্বর রাতে বিভিন্ন কারণে তার মা তাকে গালমন্দ করলে মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে নিকটবর্তী এক্তিয়ারপুর বাজারে চলে যায়। সেখানে তার গ্রামের সম্পর্কে এক চাচার সাথে দেখা হলে তাকে এত রাত্রে বাহিরে থাকার কারণ জিজ্ঞেস করে এবং বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে যেতে বলে। বাড়ি যাবার পথে একই এলাকার ফয়েজ মিয়ার সাথে দেখা হয়। এবং একই পথে যাচ্ছে বিধায় ভিকটিমকে তার সাথে যেতে বলে। কিছুদূর যাবার পর অভিযুক্ত মোঃ ফয়েজ মিয়া ভিকটিমকে জোর করে পার্শ্ববর্তী জনৈক মহিবুলের পুকুরের পাড়ে গোয়াল ঘরের ভিতর নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সেখানে ভিকটিমকে রেখে চলে যায়। এ ঘটনায় ভকটিম বাদী হয়ে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পর থেকে ফয়েজ আত্মগোপন করে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র‌্যাব-৭ এর সহযোগিতায় গতকাল দুপুর আড়াইটার দিকে ফেনী জেলার দাগনভূইয়া থানার জিরো পয়েন্ট এলাকা ফয়েজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com