বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ৬০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী সাইলু গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৫৯৩ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ৬০ লিটার চোলাই মদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালম আজাদ ওরফে সাইলু (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিনুল হকের নেতৃত্বে ও এস আই রাহাত খান সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে সাইলু কে ৬০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। সে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মৃত আব্দুর নূরের পুত্র। পুলিশ জানায়, সাইলুর বিরুদ্ধে ১০টি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। সুত্র জানায়, সাইলু চুনারুঘাট উপজেলার লালচান্দ ও দেউন্দি চা-বাগান থেকে প্রতিদিন চোলাই মদ সংগ্রহ করে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের সুতাং বাজার ঋষি পট্টি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার, রেল গেইট ঋষি পট্টি ও শায়েস্তাগঞ্জ রেল ওয়ে স্টেশনের পশ্চিমে মেথর পট্টি সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে। সাইলু একাধিক বার গ্রেফতার হলেও কিছুদিনের মধ্যেই জেল থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com