স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা পরিষদ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুলতানুল মুনাজিরিন অধ্যক্ষ আল্লামা ছাহেব ক্বিবলা সিরাজনগরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সম্মানীত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতওয়াল জামাতের মজলিশে শুরা সদস্য আল্লামা স. উ. ম. আব্দুস সামাদ, আহলে সুন্নাতওয়াল জামাতের মজলিশে শুরা সদস্য আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কো-চেয়ারম্যান আল্লামা শেখ শিব্বির আহমদ সিরাজনগরী।
বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী, মাওলানা আলহাজ্ব আলী মোহাম্মদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, এম জি মোহিত, মাওলানা স ম হামেদ হোসাইন, মাওলানা মহি উদ্দিন নঈমী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা গোলাম সারওয়ার আলম গোলাপ, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আশরাফুল ওয়াদুদ, মাওলানা কাজী এম এ জলিল, মাওলানা বদরুল রেজা সেলিম, মাহবুবুর রহমান আউয়াল, তালুকদার জালালুদ্দিন আল আবেদি, মাওলানা নুরুল আবছার চৌধুরী, মাওলানা সোলায়মান খান রাব্বানী, মাওলানা মুফতি মুশলিম খান, মাওলানা ইয়াকুত মিয়া, মাওলানা তাহির উদ্দিন সিদ্দিকী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার নুরী, মাওলানা রোমান আহমেদ চৌধুরী, শওকত আলী খান, মাওলানা রাশিদুল ইসলাম প্রমুখ।
সেমিনার পরিচালনা করেন আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী মহাসচিব শেখ ফার”ক আহমদ। সহযোগীতায় ছিলেন মাওলানা আলী নেওয়াজ।