বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে চা শ্রমিক খুন ঘাতক পিতা-পুত্র আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে লিটন ভৌমিক (২২) নামের এক চা শ্রমিককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। লিটন ভৌমিক কামাইছড়া বাগানের মধ্য লাইনের সাবেক গ্রাম পুলিশ আল্লাদ ভৌমিকের ছেলে। মাদক সংক্রান্ত অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মাদক সেবনের অভিযোগকে কেন্দ্র করে নিহত লিটনের সাথে বিসুন রবি দাসের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বিসুন রবি দাস দা দিয়ে আঘাত করলে লিটন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কামাইছড়া চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন শ্রী কুমার কৈরীর সহযোগিতায় স্থানীয়রা মৃত নারায়ন রবি দাসের ছেলে ঘাতক বিসুন রবি দাস (৫৫) ও তার ছেলে সঞ্জয় রবি দাস (২৩) কে আটক করে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দুইজন আটকের কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com