মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমান পণ্য গাড়িসহ আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভারভ্যান আটক করেছে পুলিশ। এ সময় আবু হানিফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জের ওলিপুর চেকপোস্ট এলাকায় ওসি শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ময়মনসিংহগামী কাভারভ্যানটি তল্লাশি করা হয়। প্রথমে চালকের কথাবার্তায় গরমিল দেখা দিলে পুরো গাড়ি খতিয়ে দেখা হয়। এতে ব্যথানাশক ট্যাবলেট ২ হাজার ৬০০ পিস, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৭৫ হাজার টাকার ৩০টি শাড়িসহ মোট ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশের সিলেট রিজিওন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম জানান, ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্য ও কাভারভ্যান থানায় জিম্মায় রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওসি মো. শুভ রঞ্জন চাকমা বলেন, “হাইওয়ে রোডে ভারতীয় পণ্য পাচারের বিষয়ে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি এ রুট ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় প্রতিনিয়ত ভারতীয় বিভিন্ন পণ্য ট্রাক, কাভারভ্যান, বাসসহ নানা যানবাহনে পাচার হয়। সিলেট ও চুনারুঘাট মাধবপুর সীমান্ত দিয়ে এসব পণ্য দেশে প্রবেশ করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পাচারের প্রবণতা আরও বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগেও হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় জিরাসহ একজনকে আটক করা হয়েছিল। তবে স্থানীয়রা বলছেন, মাঝে মধ্যে বিজিবি ও পুলিশ পাচারকারীদের আটক করলেও মূল হোতা বা গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com