স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিং থেকে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সদর কোম্পানি ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় ৯৯ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা- মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-চর গোবিন্দপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাকিব মিয়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল লাখাই উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলের ল্েয র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রা করতে র্যাব সর্বদা তৎপর রয়েছে।