রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জে প্রস্তুতি চূড়ান্ত

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে হবিগঞ্জ জেলায় ইতোমধ্যে পূজা মণ্ডপগুলোতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাজসজ্জায় সেজে উঠছে শহর থেকে গ্রামাঞ্চল। পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃংখলা বাহিনীও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন প্রতিটি পূজা মণ্ডপে সুরা নিশ্চিত করতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। জানা গেছে, হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকরা সার্বণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ও বিশেষ নজরদারি থাকবে। পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, ২৮ সেপ্টেম্বর দেবীর আগমনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর কুমারী পূজা, ৩০ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজা, ১ অক্টোবর মহা-নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। এদিকে, পূজাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। ব্যবসায়ী ও দোকানিরাও ব্যস্ত সময় পার করছেন কেনাকাটার উৎসব ঘিরে। ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “পূজায় আগত ভক্তদের নিরাপত্তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে দায়িত্বশীল সদস্যরা সক্রিয় থাকবেন। কোনো অনাকাঙ্তি ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com