বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের কবরে জি কে গউছের পুষ্পস্তবক অর্পন

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকীতে পুষ্পস্ববক অর্পন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্ববক অর্পন করেন। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি এম নাসের রহমান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মরহুম এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জি কে গউছ। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com