রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বা পড়া হয়েছে

এটিএম সালাম/সনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার চৌরাস্তায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরধরে পুর্ব ঘোষনা দিয়ে দুই পক্ষের ৪ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সকালে সংঘটিত সংঘর্ষে ছাব্বির মিয়া (৩২) নামে ১ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার ৪নং দীঘলবাক ইউনিয়নের জামারগাও, রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদের সাথে সোমবার (১ সেপ্টম্বর) সকাল ১০ টার দিকে পাশর্^বর্তী কাকুড়া করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ ও সিএনজি চালক মোহাম্মদ আলী ও সিরাজুলের টমটম ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার রাত থেকেই উভয় পক্ষ হাকডাক দিয়ে মঙ্গলবার সকালে মারামারির জন্য প্রস্তুতি নেয়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাধাপুর ও জামারগাও গ্রামের মানুষ মাইকিং করে প্রস্তুতি নিয়ে কাকুড়া ও করিমপুর গ্রামের কাছে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে দেশিয় অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। এর মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় রাধাপুর ও জামারগাও গ্রামের লোকজন দৌড়ে পালিয়ে গেলে পিছনে একা পড়ে যান রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির মিয়া (৩৫)। তাকে একা পেয়ে ঘিরে ধরেন অপর পরে লোকজন। এ সময় এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন। কিছুক্ষণ পরেই তিনি ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকুড়া-করিমপুর গ্রামের লোকজনের সাথে স্থানীয় বিবিয়ানা চৌরাস্তায় টমটম ও সিএনজি চলাচল নিয়ে গত ১৫/২০ দিন যাবৎ উত্তেজনা চলে আসছিল। কাকুড়া করিমপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন মাখন মিয়া ও ইলিয়াছ মিয়া গংরা। অপর পক্ষে রাধাপুর, জামারগাও গ্রামের নেতৃত্ব দেন সাবেক মেম্বার আব্দুল বারিক রনি ও ফখরুল ইসলাম গংরা।
সাবেক মেম্বার ফখরুল ইসলাম বলেন, আমাদের কয়েকটি গ্রামের মানুষকে কয়েকদিন যাবৎ কাকুড়া করিমপুরের লোকজন পেলেই মারপিট করে। সোমবার রাতে ফয়সল আহমদ নামে একজন ব্যবসায়ীকে তারা মারপিট করে টাকা লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা প্রতিবাদ করেছি। তারা আমাদের গ্রামের কৃষক সাব্বিরকে একা পেয়ে দা’ দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে।
এ ব্যাপারে কাকুড়া গ্রামের মাখন মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক মোহাম্মদ আলীকে রাধাপুর ও জামারগাও গ্রামের লোকজন মারপিট করেছে। মঙ্গলবার সকালে আমাদের গ্রামে এসে লাটিসোটা নিয়ে আক্রমণ করে। এনিয়ে সংঘর্ষ হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com