শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

বাইবাস সড়কের পাশে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল-পাইকপাড়া বাইপাস সংলগ্ন স্থানে বাগমারা, রাজাপুর, নুরপুর উত্তর ও চতুল মৌজার আংশিক অংশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল ৩১ আগস্ট রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান কর াহয়। এ সময় ভূমি মালিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মধ্যে উল্লেখ্য যোগ্য ব্যক্তিরা হচ্ছেন- মোঃ সিরাজুল ইসলাম, (অবসরপ্রাপ্ত পোষ্টমাস্টার) এড: সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়াহিদুর রহমান, মিসবাহ উদ্দিন খান ওয়াহিদুজ্জামান তালুকদার, হোসাইন আহম্মদ, পীরজাদা মোঃ মিজানুর রহমান, আব্দুর রহমান, এনামুল হক মামুন, হেলাল মিয়া, রুবেল মিয়া সার্ভেয়ার আব্দুর রউফ প্রমূখ। উল্লেখ্য উক্ত স্মারকলিপিতে ২৯৪ জন ভূমি মালিক ও ২১৭ জন (বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে) শুভাকাংখী সহ মোট ৫১১ জন স্ব-প্রনোদিত হয়ে স্বাক্ষর প্রদান করেন। ভূমি মালিকগন সহ এলাকার অধিকাংশ জনগণ মনে করেন প্রস্তাবিত স্থানের অধিকাংশ জমিতে জ্বলাবদ্ধতার কারনে বৎসরে একটি ফসলও সঠিকভাবে উৎপন্ন হয়না। সেহেতু এখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এলাকার জনগণ বিভিন্ন ভাবে উপকৃত হবেন যেমন শিক্ষা সংস্কৃতি কৃষি-অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সর্বস্তরের জনগণের ভবিষ্যত সার্বিক উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com