স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়নের পশ্চিম পুকড়া গ্রামে দূর্গাপূজার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। ১জনের আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকা সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট দূর্গাপূজার হিসাব-নিকাশ নিয়ে বেণু শীলের বাড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকেজন মিটিংয়ে বসেন। এসময় জৈতিশ শীল পূজার হিসাব জানতে চাইলে নর উত্তম শীল বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় উপস্থিত লোকজন তাদের শান্ত করেন। এর জের ধরে পরদিন সকাল ৭টার দিকে নরউত্তম শীল ও তার সাথে শ্রীদাম শীল, শুভ শীল, হরিপদও শীল ও বিষ্ণু শীল সহ তার লোকজন দেশীয় অস্ত্র সহ জৈতিশ শীলের বাড়ির সামনে এসে জৈতীশ শীল সহ তার পরিবারের লোকজনের উপর হামলা করেন। এসময় তার মা বাণী রাণী শীল নির্মল শীল গুরুত্বর আহত হন। এসময় রামদার আঘাতে নির্মল শীলের হাত কেটে যায় এবং তার মা বীণা রাণী শীলের হাত কেটে হাড় ভেঙে যায়। ঘটনার সময় পাশের জমিতে কর্মরত কাজী আরব আলী তাদের ঝগড়া থামাতে এসে আহত হন। এছাড়া শহিদ মিয়া, নায়েব আলী, বাবুল মিয়া অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় মুরুব্বীয়ানরা হামলাকারী নরউত্তম শীল গংদের হাত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন। হামলার ঘটনায় জৈতী শীল মাথায় আঘাত পেলে উপস্থিত মুরুব্বিয়ানরা তাকে সদর হাসপাতালে প্রেরণ করেন।