শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল। কাউন্সিলের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে নির্বাচন। গতকাল শনিবার বিভিন্ন পদে ৯টি ফরম বিক্রি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন জানান- জেলা বিএনপির সভাপতি পদে প্রফেসর এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী ও মোঃ ইসলাম তরফদার তনু, সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম বাবুল, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ, সৈয়দ আজহারুল হক বাকু ও সৈয়দ মুশফিক আহমেদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। হবিগঞ্জ পৌরসভার মাঠে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এই ৫টি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com