শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রাণ কোম্পানীতে চুরির ১ মাস পর চোর গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অলিপুরের প্রাণ কোম্পানী থেকে রড-সিমেন্ট সহ মালামাল চুরির এক মাস পর চোরকে আটক করেছে পুলিশ। তবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, ১৬ ফুট দেয়াল, সিসি ক্যামেরা ও কড়া সিকিউরিটি গার্ড থাকার পরও এসব মালামাল কি করে চুরি হয়? এ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই জানান, কোম্পানীর কতিপয় কর্মচারী নিজেরাই এসব চুরি করে সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেন। এরকম আরও ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আটক চোর সদর উপজেলার শিয়ালদারিয়া গ্রামের বর্তমানে অলিপুর কলোনীর সওদাগর মিয়ার পুত্র তাউছ মিয়া (২০)। জানা যায়, ১ জুন প্রাণ কোম্পানীর ভেতর থেকে লোহার রড, তামার তার, সিমেন্টসহ মালামাল চুরি হয়। খোঁজাখুজি করে না পেয়ে গত মঙ্গলবার রাতে তাউছ মিয়ার নিকট থেকে কিছু মালামাল উদ্ধার হয় বলে জানানো হয় এবং তাকে পুলিশে দেয়া হয়। এরপর অলিপুর হাসান মিয়ার বাড়ি থেকে আরও বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। তাউছকে পরবর্তীতে গ্রেফতার দেখিয়ে গত বুধবার আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় প্রাণ কোম্পানী থেকে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com