বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আহত ৪

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া (৪০) সহ আরও ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মৃত আতর আলী মিয়ার পুত্র। গুরুতর আহত অবস্থায় মো.আলাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন। মোটরসাইকেল দূর্ঘটনায় অন্য আহতরা হলেন, ফরিদ মিয়া (৩০), খলিল মিয়া (৫০) এবং জহুর হোসেন (৪৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট গ্রামের অদূরের হাওরে নিজ মালিকাধীন গরু, মহিষ দেখার জন্য আলাউদ্দিন মিয়া মোটর সাইকেলে যোগে গ্রামের রাস্তা পার হয়ে আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। এ সময় উভয় মোটরসাইকেলের ৪ জন আরোহী গুরুতর আহত হয়। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে গুরুতর আহত অবস্থায় মোঃ আলাউদ্দিন মিয়াকে হেলিকাপ্টার যোগে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, মাথা, মুখ ও বুকসহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। পরিক্ষা নিরীক্ষা ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না। থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আহত হলে, তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com