মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে বিএনপির ত্যাগী কর্মী আলী হোসেনকে নিয়ে অপপ্রচার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের ত্যাগী ও নির্যাতিত বিএনপি কর্মী আলী হোসেনকে ঘিরে চলছে বিভ্রান্তিকর প্রচারনা। প্রায় দুই যুগ ধরে যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এই নেতার বিরুদ্ধে সম্প্রতি একটি ছবি ঘিরে ‘আওয়ামী লীগ নেতা’ হিসেবে প্রচার চালানো হচ্ছে। অথচ, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জানা গেছে, আলী হোসেন বিএনপি রাজনীতির কারণে গত দেড় দশক ধরে বিভিন্ন সময়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে তার ব্যবসায়ীক ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে তিনি কারাভোগও করেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা চলমান রয়েছে।
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে কয়েকজন আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীর সঙ্গে দেখা গেছে। এ নিয়ে তাকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার শুরু হয়। তবে আলী হোসেন স্পষ্ট করে জানান, ছবিটি ঢাকায় তোলা। তিনি সেখানে ব্যবসায়ীক কাজে গিয়েছিলেন এবং তার এলাকার কয়েকজন লোকের সঙ্গে দেখা হয়- তাদের মধ্যেই কয়েকজন আওয়ামী লীগ কর্মী ছিলেন।
আলী হোসেন বলেন, “আমি প্রায় ২ যুগ ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার প্রতি কারও সন্দেহ থাকলে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমেদ পাঠান বা ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি বয়েত উল্লার সঙ্গে যোগাযোগ করলেই বিষয়টি পরিষ্কার হবে।”
তিনি বলেন, “একটি কুচক্রী মহল, যারা একসময় আওয়ামী লীগ করতো অথচ বর্তমানে নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেয়, তারাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। দলীয় ভিতরে বিভ্রান্তি সৃষ্টি এবং তার দীর্ঘদিনের ত্যাগকে প্রশ্নবিদ্ধ করতেই এই অপচেষ্টা করা হচ্ছে।” এদিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, একজন ত্যাগী ও বারবার নির্যাতিত কর্মীকে রাজনৈতিকভাবে হেয় করতে এই অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের ভিত্তিহীন প্রচারের নিন্দা জানিয়ে বলেন, “আলী হোসেন বরাবরই দলের জন্য নিবেদিত ছিলেন। তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না।” এ বিষয়ে আলী হোসেন আইনগত পদপে নেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com