মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নিরাপদ ইন্টারনেট, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা শীর্ষক মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শামছুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভিনেতা ও নাট্যকার গোলাম রাব্বানি মিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরহাদ সরকার।
শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল বলেন, সংগঠনটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় সফরে রয়েছেন। তারা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার কার্যক্রম শেষ করে হবিগঞ্জে কর্মসূচি পালন করেছেন। সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা গত ১৪ বছর তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও সবুজায়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com