শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ৩ মহিলা ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই ও অপরাধমূলক কর্মকান্ড ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রেলওয়ে স্টেশনে এক শ্রেণির মহিলা ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি তাদের সাথে কিশোর গ্যাংয়ের সদস্যদের উৎপাতও রয়েছে। ট্রেনে উঠানামার সময় প্রায়ই যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন, ভ্যানেটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বারবার সংবাদ প্রকাশ হলেও এরই বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তাদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনে যাত্রীবেশে একদল মহিলা ছিনতাইকারী শ্রীমঙ্গল থেকে উঠে। ট্রেনটি রশিদপুর অতিক্রম করার পর যাত্রীদের কাছ থেকে কৌশলে স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ৩ মহিলা ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে যাত্রীরা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। তাদের সাথে থাকা অন্য পুরুষ ছিনতাইকারীরা ট্রেন থেকে পালিয়ে যায়। আটক যাত্রীরা হল- মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের মৃত চাঁন মিয়ার কন্যা তাসলিমা আক্তার (৪০), একই গ্রামের মৃত ছায়েদ মিয়ার কন্যা কুলসুমা বেগম (৩৫), খসরু মিয়ার কন্যা নাসিমা (২০)।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com