মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রবিবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবনে দিনব্যাপী খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণে আয়োজন করা হয়। এরপূর্বে মরহুমের কবর জিয়ারত করা হয়। এসব অনুষ্ঠানে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন, এতিম শিশু, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মরহুমের আত্মীয় স্বজনসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেন। আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছের পিতা। পারিবারিক এসব কর্মসূচীতে অংশ গ্রহন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব জি কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com