শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিতের পিতার ইন্তেকাল ॥ প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার এম এ বাছিতের পিতা, শতবর্ষী প্রবীণ মুরব্বি আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০১ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১০ মে) দুপুর ২টায় কুর্শি ইউনিয়নের এনাতাবাদ ধনাইবাড়ি কবরস্থান মাঠে মরহুম আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদারকে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা নছিব উল্যা তালুকদার ও বড় ছেলে রফু তালুকদারের কবরের পাশে সমাহিত করা হয়। জানাযার নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ ও মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়-এর প্রকাশক মো. সেলিম তালুকদার, উপজেলা বাসদের আহ্বায়ক চৌধুরী ফয়ছল শোয়েব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, মজিদুল ইসলাম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য অলিউর রহমান অলি, সাবেক অর্থ সম্পাদক শওকত আলী, শিক্ষক সমিতির নেতা নাসিম চৌধুরী, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট শাহিদ আহমদ তালুকদার, কুর্শি ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান চৌধুরী, প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, সাংবাদিক তাজুল ইসলাম, সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদারের মৃত্যুতে নবীগঞ্জ প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী বলেন, “লাল মিয়া তালুকদার ছিলেন একজন ভদ্র, বিনয়ী এবং সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ মানুষ। তিনি আমাদের সবার শ্রদ্ধেয় অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণী ব্যক্তিকে হারালাম।” তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com