বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি বাড়ি তালাবদ্ধ করে দিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার বহুলা গ্রামে যুবলীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আব্দুল আজিজের বাড়ি তালাবদ্ধ করে দিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, তাকে খোঁজা হচ্ছে বলেও জানা গেছে। এদিকে ভয়ে বাড়ি ঘর ছেড়ে আজিজ ও তার পরিবার পালিয়ে গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হয়েও আজিজ প্রকাশ্যে ঘুরাফেরা করায় এলাকায় নানা প্রশ্ন দেখা দেয়। গত সোমবার দুপুরে আইন শৃংখলা বাহিনীর একটি দল তাকে ধরতে গেলে সে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এরপর যৌথবাহিনী গিয়ে তার ঘরটি তালাবদ্ধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজিজকে খোঁজা হচ্ছে। কিন্তু সে ধরা পড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com