শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৩টি চোরাই গরুসহ ৩ চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ ৩টি চোরাই গরু সহ ৩ চোরকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, রবিবার রাতের কোন এক সময় উপজেলার হরিন খোলা গ্রামের নুর মিয়ার ছেলে আব্দুল মতিনের গোয়াল ঘরের ওয়াল কেটে দুটি গাভী ও ১টি বাচুর চোরে নিয়ে যায়। বিষয়টি কাশিমনগর ফাঁড়ি পুলিশকে অবগত করলে ফাঁড়ির এএসআই কামাল হোসেন গোপন সুত্রে সন্ধ্যা ৭ টায় উপজেলার ঘিলাতলি গ্রামের ছায়েদুর রহমান (৬৬)এর বাড়িতে অভিযান চালিয়ে গাভী দুটি উদ্ধার করে এবং ছায়েদকে আটক করে। পরে তর বাড়ির পাশ থেকে বাচুরটি উদ্ধার করা হয়। ছায়েদের দেয়া তথ্য মতে আফজলপুর গ্রামের হাছান আলীর ছেলে রোশন আলী (৪০) কে সন্ধ্যা ৮টায় কাশিমনগর বাজার থেকে আটক করে পুলিশ। রোশন গরু ৩টি হরিন খোলা গ্রামের নুর হোসেনের ছেলে নুরুল আমিন থেকে ক্রয় করেছে বলে পুলিশকে জানালে পুলিশ রাত ৯টায় নুরুল আমিন কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এব্যপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি তদন্ত আজমেরুজ্জামান সাংবাদিকদের নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com