মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কলিমনগর ফুটবল একাডেমির মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রমজান একাদশ

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর ফুটবল একাডেমির আয়োজেন নবম ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে জুনিয়র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রমজান একাদশ।
শুক্রবার বিকেলে কলিমনগর বাজার সংলগ্ন মাঠে মেগা ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোন টিমই গোল করতে পারেনি। পরবর্তীতে ট্রাইবেকারে রমজান একাদশ ২ গোল করতে সক্ষম হয়, জুনিয়র একাদশ কোনো গোলই করতে পারেনি।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলিমনগর ফুটবল একাডেমির সভাপতি শামীমুর রহমান মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ অলি। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, বিএনপি নেতা মোঃ জমির আলী প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com