বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ইতালি প্রবাসী সাকিন আহমেদ এর পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা ছাত্রশিবির (পশ্চিম) শাখায় একটি মোটরসাইকেল প্রদান করা হয়েছে। শনিবার হবিগঞ্জের বাজাজ শো-রুম থেকে ডিসকাভার ১২৫ সিসির একটি মোটরসাইকেল ক্রয় করে নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ইতালি প্রবাসী সাকিন আহমেদ অনুষ্ঠানিকভাবে নবীগঞ্জ উপজেলা ছাত্রশিবির (পশ্চিম) শাখার নেতৃবৃন্দের কাছে মোটরসাইকেল এবং চাবি হস্তান্তর করেন। মোটরসাইকেল হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা শিবিরের সভাপতি হোসাইন আহমেদ, সেক্রেটারি লায়েক আহমেদ, হবিগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি তারেকুল ইসলাম, শিবিরের জেলা এইচ আরডি সম্পাদক সাইদুর রহমান, দৈনিক সংগ্রাম নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী, নবীগঞ্জ উপজেলা পশ্চিম সভাপতি মাহদি খান আদিল, পূর্ব সভাপতি আব্দুল লতিফ মাছুম, নবীগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ইতালি প্রবাসী সাকিন আহমেদের বড় ভাই শাহিন আহমদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com