শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ফিসারী দখলের অভিযোগ ॥ প্রশাসনের অবহেলার কারণ জানতে চেয়েছেন আদালত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ফিসারী জোরপূর্বক দখলের ঘটনায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের কর্মকর্তাদের নিকট এর জবাব চেয়ে রুল জারী করেছেন হাইকোর্ট। সম্প্রতি শফিকুল ইসলামের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ৬ মার্চ এই রুল জারী করেন। শফিকুল ইসলাম লাখাই উপজেলায় মানপুর গ্রামে আব্দুল মালেকের ছেলে। রিটে মন্ত্রী পরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নবীগঞ্জ থানার ওসি এবং ফিসারীর লিজদাতা নবীগঞ্জ উপজেলার গোলডুবা গ্রামের নাজমুল হোসেনকে বিবাদী করা হয়। হাইকোর্টের রুলে শফিকুল ইসলামের ফিসারী জোরপূর্বক দখলের ঘটনায় অভিযোগ পাওয়ার পরও কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বা ফিসারী উদ্ধারে ব্যর্থতার কারণ পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সফিকুল ইসলামের অভিযোগ, ইনাতাবাদ এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে এসএম আশেক উদ্দিন নবীগঞ্জে গোলডুবা গ্রামের নাজমুল হোসেনের নিকট থেকে একটি ফিশারী লীজ নিয়ে মাছ চাষ করছিলেন। আশেক যুক্তরাজ্যে যাওয়ার সময় ফিসারীটি শফিকুল ইসলামের তত্ত্বাবধানে রেখে যান। ফিসারীতে ১৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরের সেচ সম্পাদন করেন। বাকী ১২টি পুকুর পরের বছর সেচের জন্য রেখে দেওয়া হয়েছে। এ অবস্থায় শফিকুল ইসলাম এগুলোর তত্ত্বাবধান করছেন। বিপুল পরিমাণ মাছ রয়েছে পুকুরগুলোতে। এরই মধ্যে গোলডুবার বাসিন্দা সুমন মিয়া ও তাঁর লোকজন গত ২৯ আগস্ট ফিসারীতে এসে শফিকুল ইসলামকে বের হয়ে যাওয়ার জন্য বল প্রয়োগ করে। এক পর্যায়ে তারা তাকে তাড়িয়ে দিয়ে ফিসারীটি দখল করে নেয়। এতে তিনি ৪ কোটি ৫০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নবীগঞ্জ থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও তারা কোন আইনগত ব্যবস্থা নেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com