মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল দশা!

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কয়েকটি সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। ওইসব রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সারধারণ মানুষকে। সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারনেই ক’দিন যেতে না যেতেই সড়কগুলোর এই করুণ দশা হয়েছে। সংস্কার কাজের নামে কোন রকম জোড়াতালি দিয়ে সরকারের কয়েক কোটি টাকা হরিলুট করা হয়েছে। কর্তৃপক্ষকে ম্যানেজ করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্টান। নিম্ন মানের মালামাল সরবরাহ ও অনিয়মের ফলে কাজ শেষ হতে না হতেই সড়কের অনেক স্থানে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়ে খানাখন্দে ভরপুর হয়ে গেছে। এতে সড়কে চলাচলগামী দুরপাল্লার বাসসহ ছোট বড় যানবাহন গুলো প্রতিনিয়তই দুর্ঘটনার সম্মুখিন হচ্ছে।
নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-সাকোয়া সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়ক, বাংলাবাজার-গোপলাবাজার সড়ক, নবীগঞ্জ-আউশকান্দি সড়কসহ নবীগঞ্জ শহরের ওসমানী রোড ও শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দিন দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কগুলো দিয়ে নবীগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। বিশেষ করে নবীগঞ্জ-সাকোয়া সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তা দুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এসব সড়কের মধ্যে নিম্নমানের কাজ হলেও হবিগঞ্জ এলজিইডি অফিস ও নবীগঞ্জ এলজিইডি অফিস সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে অদৃশ্য কারনে নীরবতা পালন করছেন। ফলে জনতার মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com