মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ভিপি নুরের সাথে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন জীবনের বিশেষ সাক্ষাৎ

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এর সাথে সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন জীবন। এ সময় হবিগঞ্জ জেলার বিশেষ করে নবীগঞ্জ-বাহুবল উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভিপি নুরুল হক নুর সাক্ষাৎকালে আবুল হোসেন জীবন ছাড়াও এ সময় ফোনে পরামর্শ আলোচনায় অংশ নেন উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি এড: চৌধুরী আশরাফুল বারী নোমান, প্রবাসী অধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী, কর্মসুচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আব্দুর নুর তালুকদার, মৌলভীবাজার গণঅধিকার পরিষদের সভাপতি অপু রায়হান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন। উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব নুরুল আমিন পাঠান, গণ নেতা আয়ুব আলী, সোহানুর রহমান জিলু। আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মার্চ মৌলভীবাজার গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে ভিপি নুরুল হক নুর অংশ নিবেন। এবং মৌলভীবাজার ছাত্র অধিকার পরিষদের কমিটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহন ও সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের কমিটি দ্রুত গঠনে গণঅধিকার পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন সুজন ও আবুল হোসেন জীবন কে দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com