বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সরকারী বিল দুই ভাগ করে রাস্তা নির্মাণ ॥ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করগাঁও উপজেলার ইউনিয়নের মুক্তাহার গ্রামে সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১১ মার্চ ওই ইউনিয়নের মুক্তাহার গ্রামের উৎফল দাশ হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তাহার মৌজার ১নং খাস খতিয়ানের ২৪২৪ দাগের চতলী/গর বিল নামে পরিচিত। আওয়ামীলীগ সরকারের সময় করগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অশীষ কুমার দাশ জোরপূর্বক সরকারী এ বিলের মাঝামাঝি অংশ দিয়ে মাটি ভরাট করে তার বাড়ি যাবার জন্য একটি রাস্তা নির্মাণ করেছেন। এতে বিল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এবং বিলের একাংশে বাধ দিয়ে পুকুর তৈরী করে পাকা ঘাটলা নির্মাণ করেছেন। এলাকার গরীব মৎস্যজীবীরা উক্ত বিলে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কৃষকরা জমিতে সেচ করতো। কিন্তু বাধের কারণে পানি শুকিয়ে যাওয়ায় বিল বর্তমানে মৃত প্রায়। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে গ্রামবাসীর পক্ষে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, এ ব্যাপারে গত ২০২২ সনের ফেব্রুয়ারী মাসে জেলা প্রশাসকের নিকট আবেদন করলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com