সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে ওরসে গান বাজনা নিয়ে মুসল্লি ও মাজার কমিটির সংঘর্ষ

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা আব্দুল হেকিম শাহ মাজারের ওরসে উপলক্ষে মেলায় গান বাজনায় বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাশা আব্দুল হেকিম শাহ মাজারের ওরসে উপলক্ষে মেলায় গান বাজনার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (৭মার্চ) মুসল্লীদের পক্ষ থেকে গান বাজনা বন্ধের দাবী জানিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়। পরে শিবপাশা বাজারে প্রতিবাদ সভা করার সময় মাজার কমিটির নেতৃবৃন্দ সহ গান বাজনার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের উপর হামলা করে। এ সময় শিবপাশা বাজারের বেশ কয়েকটি দোকান ও সিএনজি, টমটম ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে দু’পক্ষের উত্তেজনা বিরাজ করছে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মাইনুল হাসান জানায়, পুলিশ ও সেনাবাহিনীর গেলে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com