বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ॥ নারী আটক

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর বিজিবি সীমান্ত ফাঁড়ির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মালঞ্চপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ সময় ফাতেমা নামে ৩৫ এক বাংলাদেশি নারীকে আটক করেছে। গতকাল শুক্রবার ভোররাতে মালঞ্চপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। ফাতেমা বেগম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী। বিজিবি জানায়, শুক্রবার ভোরে ২ জন লোক অবৈধ পথে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। টহল বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বাংলাদেশী নাগরিক মোসাঃ ফাতেমা বেগম (৩৫) বিজিবির হাতে আটক হন। অপরজন মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ফাতেমাকে বিজিবি জিজ্ঞাসাবাদে জানতে পারে গত ১ বছর পূর্বে ভারতে কাশ্মীরে বসবাসরত ফাতেমার স্বামীর নিকট চিকিৎসার জন্য ভারত গমন করেছিল। চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত আসতে গিয়ে ধর্মঘর বিওপির টহল দলের হাতে তিনি আটক হন। ফাতেমার স্বামী ভারতের কাশ্মীরে ভাঙ্গারীর ব্যবসা করেন। তার কাছ থেকে ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া জব্দ করা হয়েছে। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে মোবাইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। ২৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল ফারাহ ইমতিয়াজ সত্যতা নিশ্চিতকরে জানান, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com