বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রমজানে নবীগঞ্জের শহীদ আজমতের পরিবারের খোঁজ নিতে বাড়িতে ছুটে গেলেন ইউএনও রহুল আমিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ রমজানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নবীগঞ্জের শহীদ আজমত আলীর স্ত্রী ও ছেলে মেয়ের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামে শহীদ আজমত আলীর বাড়িতে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় শহীদ আজমত আলী স্ত্রী রবিরুন বেগম, দুই ছেলে মাহফুজ আলম মাহিদ, মাহিনুর আলম মাহিন ও এক মেয়ে নাদিয়া আক্তার এর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের বক্তব্য শোনেন। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন পৌরসভার পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ইফতার সামগ্রী ক্রয়ের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য- জীবন জীবিকার তাগিদে নবীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আজমত আলী ঢাকা যাত্রাবাড়ী এলাকায় মাছের ব্যবসা করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ নিলে ৫ আগস্ট ঢাকা যাত্রাবাড়ী এলাকায় মিছিলে যোগ দেন আজমত আলী। ওই সময় পুলিশে বেপরোয়া গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন আজমত আলী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com