শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গভীর রাতে দুধুর্ষ ডাকাতি ॥ নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মাল লুট

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিড়পার গ্রামে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে এক দুধুর্ষ ডাকাতি সংগঠিত হয়েছ। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে একটি কক্ষে বন্দী করে ৪০ ভরি স্বর্ণালংকার, কয়েকটি দামী মোবাইল ফোন, নগদ লক্ষাধিক টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত লামলিরপাড় গ্রামের লন্ডন প্রবাসীর বাড়িতে হানা দেয়। ১০/১২ জনের ডাকাত দল বাড়ির পিছন দিকে এসে বারান্দার তালা ও ঘরের ফাছিছের দরঝা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। বিকট শব্দে ঘরে থাকা লন্ডন প্রবাসীর ভাই হবিগঞ্জ জেলা জমিয়েতের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান ঘুম থেকে জেগে উঠেন। কিছু বুঝার আগেই ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে মুফতি সিদ্দিকরি রহমানকে আঘাত করে। এক পর্যায়ে মুফতিসহ পরিবারের সকলকে একটি কক্ষে বন্দি করে রাখে। পরে ডাকাতদল স্বর্ণালংকার, দামী মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় অধকোটি টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত মুফতি সিদ্দিকুর রহমানকে সিলেটের ইবনে সিনা হসপিটালে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় জেলা জমিয়েতের নেতৃবৃন্দ দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ডাকাতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com