বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এর আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ২৩ ফেব্রুয়ারি রবিবার অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশন্ স পোর্টসমাউথ কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও এক মনোজ্ঞ গীতি নাট্যের আয়োজন করে। ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের বাকলেন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোর্টসমাউথ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব মাসউদ আহমেদ ও পরিচালনা করেন পোর্টসমাউথ শাখার সম্পাদক তানজাম সুয়েব। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পোর্টসমাউথ লর্ড মেয়র জেসন ফাজাকেরলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশন্স কেন্দ্রীয় কমিটি মহাসচিব জনাব তফাজ্জল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পোর্টসমাউথ কাউন্সিল লিডার-ক্রিস আতওয়েল, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ জেপি, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, আরজু মিয়া এমবিই, আব্দুল মুমিন চৌধুরী ও শহীদুল হক চৌধুরী। উল্লেখ্য অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশন্স এর কেন্দ্রীয় কমিটির মেম্বার সেক্রেটারি তফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বে বাংলাকে জাতি সংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের ক্যাম্পিং করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com