বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৩৭ মসজিদে অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সকল মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার অনুদান প্রদান করা হয়েছে। অনুদান প্রদান উপলক্ষে ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়ন চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। অনান্যদের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম ও মহল্লার ৩৭ টি মসজিদে ৫ হাজার টাকা করে ইফতার অনুদান বিতরণ বিতরণ করা হয়। মসজিদের ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও করণীয় বিষয়েও এ অনুষ্টানে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, ‘ সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অপরিসীম। সুতরাং জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ে আপনাদের ভূমিকা এক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com