শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মাদ্রাসা সুপারের পদত্যাগ ও সভাপতি নির্বাচিত নিয়ে ধুম্রজাল

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর নহরপুর শাহজালা (রহ:) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপারের পদত্যাগ নিয়ে ধুম্র্রজাল সৃষ্টি হয়েছে। এনিয়ে ম্যানেজিং কমিটিতে বিভক্তি দেখা দিয়েছে। অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে তোলপাড় চলছে। উত্তেজনা নিরসনে কমিটির সভাপতি সিলেটের আধ্যাত্মিক পীর প্রয়াত ফুলতলী ছাহেবজাদা ও আঞ্জুমানে আল-ইসলাহের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী পদত্যাগ করেছেন। নতুন সভাপতি নির্বাচিত করা নিয়ে সুপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির একাংশের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে প্রকাশ, উপজেলার পৌর এলাকার নহর মাদ্রাসায় সুপার হিসেবে মাওলানা আবদুস সালাম ২০১০ সালের ২ সেপ্টেম্বর যোগদান করেন। তাঁর বিরুদ্ধে মাদ্রাসা ফান্ডের এক লাখ সাতষট্রি হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। বিভাগীয় ব্যবস্থা না নেয়ার শর্তে তিনি বিগত বছরের ২৮ নভেম্বর লিখিত পদত্যাগপত্র জমা দেন। এক পর্যায়ে জোরপূর্বক পদত্যাগপত্র নেয়া হয়েছে মর্মে অভিযোগ করেন। গত ১৬ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসারকে পদত্যাগের ঘটনা অবহিত করেন। নতুন সভাপতি নির্বাচিত করা নিয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯ এর ৮ (৫) মোতাবেক অনধিক ৭ দিনের মধ্যে নতুন সভাপতি নির্বাচনে সভা আহবানের বিধান রয়েছে। সভায় উপস্থিত দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে ৮(২), ৮(৩) মোতাবেক সভাপতি নির্বাচিত হবেন। মাদ্রাসা সুপার সভা আহবান থেকে বিরত রয়েছেন। এনিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাওলানা আবদুস সালাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিধিমালা ও সভা আহবান নিয়ে সদুত্তর দিতে ব্যর্থ হন। জটিলতা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক সর্বসম্মত রেজুলেশন মাদ্রাসা শিক্ষাবোর্ড অনুমোদিত হতে হবে। অন্যথায় নির্বাহী অফিসার হিসেবে খোঁজ খবর নিলেও সভাপতির পদবী গ্রহণের সুযোগ নেই। এনিয়ে লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com