বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শেখ ভুট্টু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করেন। জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ ভুট্টো মিয়া কিছুদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্নস্থানে বিক্রি করছিলেন।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মাটি কাটায় জড়িত থাকার দায়ে শেখ ভুট্টু মিয়া (৫০)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং কেউ অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com