মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে সিএনজি ষ্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে সিএনজি ষ্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিগত ২ বছর যাবৎ সিএনজির দু’সমিতির মাঝে দ্বন্দ্ব চলে আসছে। আজমিরীগঞ্জ সিএনজি অটোরিকশা সমিতি শিবপাশা কার্যালয় নেতৃত্ব দিয়ে আসছে। সেখানে আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি সমিতি নামে আরেকটি সমিতি রয়েছে। বিষয়টি সমাধানে একাধিক বৈঠক হলেও নিষ্পত্তি করা সম্ভব হয়নি। গতকাল দুপুর ১ টার দিকে শিবপাশার এক সিএনজির চালককে মারধোর করে নগরকান্দা গ্রামের এক সিএনজি চালক। এর জের ধরে বিরাট গ্রামের সিএনজি ম্যানেজার মাসুম মিয়াসহ তার সঙ্গীরা নগরকান্দার গ্রামের সিএনজি চালককে মারধোর করে। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উপজেলা পরিষদের গেইটের সামনে ২টি ট্রলি গাড়ী আগুন দেয়া হয়। এবং বিরাট গ্রামের মাসুম মিয়ার কনফেকশনারিতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com