বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আছকিরের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের আউড়া-রজবপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকির ও সুমন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। হবিগঞ্জ পৌর ভূমি সহকারী কর্মকর্তা বদরুল আলম বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। সূত্রে জানা যায়, বিএনপি নেতা শিপন আহমেদ আছকির এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর গাড়ি দিয়ে আউড়া-রজবপুর এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি টিম গত ২০ আগস্ট রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি কাটায় জড়িত একটি ট্রাক্টর জব্দ করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ পৌর ভূমি সহকারী কর্মকর্তা বদরুল আলম বাদী হয়ে শিপন আহমেদ আছকির ও সুমন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com