সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জ শহরে ময়লা আবর্জনার স্তুপ পরিবেশ দুষনের শিকার এলাকাবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরে ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দুষনের শিকার হচ্ছে এলাকাবাসীসহ পথচারীরা। গতকাল সরজমিন ঘুরে নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র ওসমানী রোড এলাকায় দারুল উলুম মাদ্রাসার সংলগ্ন শাহী ঈদগাহের বাউন্ডারীর পাশে খালি জায়গা, থানার বাউন্ডারী সামনের খালি জায়গা ও হাসপাতাল সড়কের মেইন রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার সুইপারগণ সকালে ওইসব স্থানে ময়লা আবর্জনা ফেলে রাখে। ফেলে রাখা ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। এসবের দুর্গন্ধে এলাকার পরিবেশ দুষন ঘটছে। এসব এলাকা দিয়ে চলাচলের সময় নাকে রুমাল দিতে হয়। সবচেয়ে বেশী দুষনের শিকার হচ্ছে-স্থানীয় এলকাবাসী ও পথচারীসহ স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীরা। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ দুষনের শিকার থেকে রক্ষা করতে পৌর মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় ভূক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com