মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ-বাহুবল আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাম রাব্বানী

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণ অধিকার পরিষদ সহ-সভাপতি নবীগঞ্জ-বাহুবল আসনে সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে দিঘলবাগ ইউনিয়নের গালিমপুর বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী অধিকার পরিষদ ও হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি গোলাম রব্বানী বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবাব হোসেন জুয়েল, প্রচার সম্পাদক বি.এইচ রাজু, যুব অধিকার পরিষদ নেতা আনছার আলী, যুব নেতা সায়মন মাহবুব প্রমুখ। বক্তারা জেলা সহ-সভাপতি গোলাম রাব্বানী কে অকুন্ঠ সমর্থন প্রদান করেন।
সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী বলেন, গণ অধিকার পরিষদ আমাকে মনোনয়ন প্রদান করলে আমি দলের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। গণ অধিকার পরিষদ এর হয়ে নবীগঞ্জ-বাহুবল আসনের সকল মানুষের সেবা প্রদান করব। তারুণ্যের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
নবীগঞ্জ-বাহুবলবাসী এখনই সময় পরিবর্তন এর নতুন তরুন নেতৃত্ব এগিয়ে যাবে আমাদের এই আসন। আমরা একত্রে গড়ে তুলবো আধুনিকতার ছোয়ায় নবীন ও প্রবিনের সমন্বিত প্রয়াসে প্রবাসী অধুষিত নবীগঞ্জ ও বাহুবল উপজেলা উন্নয়নে মডেল হিসাবে উদাহরণ হয়ে থাকবে। আপনার কন্ঠস্বর আপনার শক্তি আপনার ভবিষ্যৎ সব কিছু নির্ভর করে পবিত্র আমানত দেশ সেবা করা। তিনি বলেন, আমি নেতা হতে আসিনি, এসেছি প্রকৃত সেবক হতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com